1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

জাওয়ান মুক্তির আগেই শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি। নাম ‘মান্নাত’। মুম্বইয়ের দর্শনীয় স্থানের মধ্যে একটি শাহরুখের সাধের এই মান্নাত। এই বাড়ির সামেন ভিড় হওয়া খুব স্বাভাবিক ঘটনা কিন্তু হঠাৎই যেন ঘটে গেল অঘটন। মান্নাতের সামনে হঠাৎ বিরাট সংখ্যায় মোতায়ন করা হল পুলিশ। অনুরাগীদের ভালবাসা নয়, বরং মান্নাতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয় এক সংগঠনের সদস্যরা।
অনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। তারা প্রতিবাদ জানাচ্ছেন অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তারা একটি বিবৃতি দিয়ে বলেন, খ্যাতনামী সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। সেই কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। বলে রাখা ভাল, এই মুহূর্তে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মুখ।

বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। আর মাত্র দেড় সপ্তাহ বাকি শাহরুখের ‘জওয়ান’ ছবির মুক্তির। টুইটারেই জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। ‘পাঠান’-এর পর অভিনেতার এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved