1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

জরিমানা দিলেন তমা মির্জা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ১১১ Time View

সন্ধ্যার পর বাইরে বের হওয়ায় জরিমানা গুনতে হলো চিত্রনায়িকা তমা মির্জাকে। গতকাল (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মুখে মাস্কও ছিল না।

জানা যায়, এদিন শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। সন্ধ্যা ছয়টার পর ঘরের বাইরে থাকার কারণে তমাকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, একটি টিভি অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে এই জরিমানা করেন।
তমা মির্জা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত একটি বেসরকারি টিভি চ্যানেলে শুটিং ছিল আমার। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যই অনুষ্ঠানটি নির্মিত হলো। সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ হতে ছয়টা বেজে যায়। সাড়ে ছটার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমাকে দাঁড় করায়। আমি কারণটা বলি। তারও বুঝতে পারেন। কিন্তু আইন সবার জন্য সমান এই বলে আমাকে সর্বনিম্ন জরিমানা করেন। আমিও বিষয়টি সহজভাবেই নিলাম, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। জরিমানা করলেও তারা আমাকে যথেষ্ট সম্মান দেখান ও সহযোগিতা করেন। একটা মাস্কও উপহার দেন।’
তমা জানান, মাস্ক ও গ্লাভস গাড়িতেই ছিল। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এছাড়া এ চিত্রনায়িকা অভিনয় করেছেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’ ছবিতে। পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved