1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

‘সব প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৮৭ Time View

সুশান্ত রাজপুত সিংয়ের মৃত্যুর পর তদন্তের মধ্য দিয়ে বলিউড তারকাদের অনেকের নাম এসেছে মাদক চক্রের ইস্যুতে। এ নিয়ে অনেকদিন ধরেই বেশ সরগম বলিউড পাড়া। এ নিয়ে অনেক তারকাকে তদন্তের জন্য ডেকেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি মাদক সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হল বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। টুইটে এক অনুরাগী সরাসরি তাকে প্রশ্ন করে বসেন যে, তিনি মাদকের নেশা করেন কি না? যার জবাবও দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ‘আস্ক মি’ পর্ব চালু করেছেন ইয়ামি। যেখানে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। সেখানেই এক অনুরাগী সম্প্রতি অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি মাদকের নেশা করেন? হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রশ্ন করা উচিত নয়, তবে আপনার ভক্তদের জন্য এই প্রশ্নের উত্তর দিন।’ এরপর এই প্রশ্নের জবাবে ইয়ামি লেখেন, ‘না আমি মাদকাসক্ত নই। আমি এই সমস্ত কিছুর বিরুদ্ধে।’

তিনি বিষয়টি নিয়ে আরো বলেন, ‘প্রতিটি ভক্ত চান তার পছন্দের তারকা যেনো তাদের আদর্শ হোন। নিজের সেই জায়গাটা রাখতে আমি সবসময় চেষ্টা করি। আমার কোনো ভক্ত যেনো আমার দ্বারা ভুল দিকে প্রভাবিত না হোন। টুইটারে আমি যেই প্রশ্নের অপশন চালু করেছি। সেখানে সব প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved