1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে খালিয়াজুরীতে গ্রেফতার ১ - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে খালিয়াজুরীতে গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ১২৮ Time View

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিবের স্বাক্ষর নকল করে জনসাধারনকে সহস্রাধিক জন্মনিবন্ধন সনদ প্রদানের অভিযোগে ওই ইউপির এক উদ্যোক্তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার(১২ অক্টোবর) সকালবেলা আদালতে পাঠানো হয় তাকে। এর আগে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যাবেলা তার বিরুদ্ধে ইউপি সচিব মুসা মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা করে। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া উদ্যোক্তা হলেন: মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের মৃত এলাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম সুলতু(৩৫)।

 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, রফিকুল ইসলাম সুলতু ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম এবং ইউপি সচিব মুসা মিয়ার স্বাক্ষর নকল করে গত ৭ বছরে ১ হাজার ৩০০ টি জন্মনিবন্ধন সনদ জনসাধারণকে প্রদান করে। এসব সনদ দিয়ে জনসাধারণের কাছ থেকে প্রায় ৫৬ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এ টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়ে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এরশাদুল আহমেদ উজ্জলের তৈরী করা একটি তদন্ত প্রতিবেদনও সংযুক্ত রয়েছে থানায় করা অভিযোগ পত্রে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সুলতু স্বীকার করেছেন বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved