গত ১৩ মে ছিলো অভিনেত্রী সানি লিওনের জন্মদিন। আর এই দিনটি তিনি কাটিয়েছেন তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে। জন্মদিন উপলক্ষে সানির ভক্তরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। বাড়িতে পরিবারের সঙ্গেই এই দিনটা কাটিয়েছেন অভিনেত্রী। আর তার মাঝেই ভক্তদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করলেন একসময়ের নীল ছবির এই নায়িকা।
সারা বিশ্ব করোনা মোকাবিলায় এক হয়ে লড়ছে। করোনা রুখতে প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে থাকছেন। তাই জন্মদিনটাও নিজের লস এঞ্জেলেসের বাড়িতেই কাটাচ্ছেন সানি। এই সবের মধ্যেই ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
ভিডিওয় সানি বলছেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে আপনাদের এতো ভালোবাসা পাচ্ছি। আমরা জানি আমরা এখন অনেক দূরে আছি এবং খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু জানবেন আমার ভালোবাসা আপনাদের সঙ্গে রয়েছে। আমি চাই আপনারা সব সময়ে হাসিমুখে থাকুন এবং সুস্থ্য থাকুন। সানির এই ভিডিওটি মুহূর্তে তার অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি মুম্বাই থেকে লস অ্যাঞ্জেলসের বাড়িতে পরিবারসহ গিয়ৈছেন সানি। সেখানে তিন সন্তান ও স্বামী ড্যানিয়েলকে নিয়ে পৌঁছেছেন তিনি। সেখান থেকে ছবি শেয়ার করে নিজেই এই কথা জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন এই বিপর্যয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অবস্থা আরো খারাপ সেখানে গেলেন সানি?
অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানিযেছেন, লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পৌঁছেছেন কারণ তারা মনে করছেন সেখানেই সন্তানরা সবথেকে বেশি সুরক্ষিত থাকবে। বলিউডের বেবি ডলের কথায়, করোনাভাইরাসের মতো ভয়ঙ্কর শত্রুর থেকে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ফিরে যাওয়াকে ঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন সানি এবং ড্যানিয়েল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
সানি লিওনের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।