1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত কমিউনিটির প্রিয় ব্যাক্তিত্ব আকাশ রহমান

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ Time View

জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় মুখ আকাশ রহমান। আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমানের জন্মদিনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় আশা পার্টি হলে জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সন্ধ্যা থেকে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে একে একে উপস্থিত হতে থাকেন অতিথিরা। এই সময় সবার ফুলের ভালোবাসায় সিক্ত হন আকাশ রহমান। সাথে ছিলেন তাঁর প্রিয়তমা স্ত্রী এশা রহমান। অতিথিদের আন্তরিক ভালোবাসায় গ্রহণ করেন কমিউনিটির এই প্রিয় দম্পত্তি।

ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিল্পী থেকে শুরু করে কমিউনিটি এক্টিভিস্ট-সবাই একে একে শুভেচ্ছা জানাতে থাকেন তাঁকে। হাসিমুখে সবাইকে বরণ করেন আকাশ রহমান ও এশা রহমান।

আলো ঝলমলে রঙ্গিন পার্টি হলে যেন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ যেন কমিউনিটির মানুষের মিলন মেলা। পরে আকাশ রহমানকে নিয়ে বক্তব্য দেন অতিথিরা। প্রত্যেকের কন্ঠে ছিলো আকাশ রহমানের ভূয়সী প্রশংসা। আকাশ রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন অনেকেই। সামনের দিনগুলোতে আকাশ রহমান আরো অনেক দূর এগিয়ে যাবেন এমন প্রত্যাশার কথা শোনান তারা।

পরে সবার উপস্থিতিতে কেক কাটা হয়। এই সময় আকাশ রহমান ও এশা রহমানের জন্য শুভকামনা জানান অতিথিরা। মাঝে আকাশ রহমানকে নিয়ে একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

অতিথিদের জন্য চমৎকার ডিনারের আয়োজন করে আশা পরিবার। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে একটি স্মরণীয় ও আনন্দঘন রাত পার করে উচ্ছ্বসিত ছিলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved