1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

জনস্বাস্থ্য বিবেচনায় খুলবে না যমুনা ফিউচার পার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৯১ Time View

১০ মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমল খোলার ঘোষণা থাকলেও করোনাভাইরাসের বিস্তার রোধে খুলবে না উপমহাদেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদবাজারে শপিংমলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিংমল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরও জানান, মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। সবদিক বিবেচনা করে মার্কেটের দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যমুনা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা গ্রুপ।

এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে যমুনা গ্রুপ। এ ছাড়া সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েক ধাপে সুরক্ষা সরঞ্জাম দেয় যমুনা গ্রুপ। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved