1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

জনগণের শক্তিতে শক্তিয়ান হয়ে এই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই: মেয়র আইভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১০৩ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার সাথে জনগণ আছে। আমি জনগণের শক্তিতে শক্তিয়ান হয়ে এই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। আশা করি, দলমত নির্বিশেষে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারায়ণগঞ্জকে বাসযোগ্য করতে চাই। আমরা এই শহরে কোন অন্যায়-অত্যাচার-অবিচার চাই না। আমরা চাই আমাদের বাচ্চারা স্কুলে যাবে এবং ঠিকভাবে মায়ের কোলে ফিরে আসবে। ভয়ভীরি উর্ধ্বে উঠে আমি আমার শহরকে সাজাবো। ঘুরে বেড়াবো। কোন সন্ত্রসী বা অত্যাচারীর কাছে আমরা মাথানত করবো না। কারণ ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি সাহসী। আমি সবাইকে নিয়ে আগামীর পথ চলতে চাই।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় একটি রেষ্টুরেন্টে জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের ৪র্থ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেয়র আইভী আরো বলেন, আমি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে শহীদ বুদ্ধিজীবি দিবস। এই দিনে শিক্ষকদের অনুরোধ করবো, বিজয়ের এই মাসে যে বিশাল কাহিনী রয়েছে তা আপনারা বাচ্চাদের অবহিত করবেন। তাদের বড় হওয়ার স্বপ্ন দেখাবেন। সাহসী করে তুলবেন। শুধু বই দিয়ে আমরা আমাদের বাচ্চাদের অর্ধেক জীবন নষ্ট করে দিচ্ছি। একজন মানুষকে স্বাধীনভাবে বাঁচতে হলে স্বপ্ন দেখাতে হবে। দেশের জন্য, মায়ের জন্য, আমাদের সবার জন্য। লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলায় উৎসাহীত করবেন। দেশকে ভালোবাসার জন্য উৎসাহীত করবেন। সর্বোপরি বাবা-মা’কে ভালোবাসাতে শেখাবেন। ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ এই কথাটা ভালো করে শেখাতে হবে।

মেয়র আইভি এসময় এলাকায় যে জায়গাগুলো মাঠ করার জন্য আছে, সেগুলো মাঠ করার জন্য স্থানীয় কাউন্সিলরদের নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যে, খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে।

মোঃ সাইফুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাসিক প্যানেল মেয়র মনোয়ারা বেগম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা ও মনোয়ারা বেগম। এময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান ভূইয়া জুলহাস ও কামরুল হাসান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved