1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ছয় মাসে ৬৯৭ নারী ও শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৮৫ Time View

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে ৪৩১ জন কন্যাশিশুসহ ৬৯৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে এক গবেষণায় এই তথ্য জানানো হয়। আজ শনিবার দুপুরে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন করেছে। শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন এনসিটিএফ কোর কমিটির চাইল্ড পার্লামেন্টের প্যানেল ডেপুটি স্পিকার ও ফেনী জেলা কমিটির সভাপতি মাহবুবা তাবাসসুম ইমা।

লিখিত বক্তব্যে বিভিন্ন প্রতিষ্ঠানের করা নারী ও শিশু ধর্ষণ, বাল্যবিবাহ, নির্যাতনের গবেষণাচিত্র উপস্থাপন করেন তাবাসসুম। তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের এক গবেষণায়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে ৪৩১ জন কন্যাশিশুসহ ৬৯৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত বছর (২০২০) সারা দেশে ধর্ষণসহ নির্যাতনের শিকার হয়েছেন ৩ হাজার ৪৪০ জন নারী ও শিশু।

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজিএফ) জরিপের চিত্র উপস্থাপন করে তাবাসসুম বলেন, চলতি বছরের জুন মাসে ৪৬২ জন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। একই সময়ে ২ হাজার ৮৯৬ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে।

এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের এক প্রতিবেদনের চিত্র হিসেবে তাবাসসুম বলেন, করোনাকালীন দেশে আগের তুলনার ১৩ শতাংশ বেশি শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, গত এক বছরে ২৩১ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে এই চিত্র তুলে ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি তুলে তাবাসসুম বলেন, এনসিটিএফ সারা দেশের শিশুদের পক্ষ থেকে দেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং শিশু আইন-২০১৩ এর সঠিক ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিশু নির্যাতনকারী বাল্যবিবাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।

এ সময় আরও বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনালের জেলা স্বেচ্ছাসেবক আদিবা তাবাসসুম, এনসিটিএফের জেলা উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান দারা, উপদেষ্টা সাংবাদিক নাজমুল হক শামীম, উপদেষ্টা সংগঠক ইমন উল হক, চাইল্ড পার্লামেন্ট সদস্য রাইসা ফারুক, শিশু গবেষক নাফিসা তাবাসসুম, ফারজানা আহমেদ অহনা, জামিল হোসেন চয়ন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ ফেনী জেলা কমিটির সব সদস্য।

প্রসঙ্গত, ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১’ উপলক্ষে গত বৃহস্পতিবার একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে এনসিটিএফ জেলা কমিটি। এ সময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। গতকাল শুক্রবার এনসিটিএফের উদ্যোগে ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলা কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved