1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১১২ Time View

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই এমদাদুল হকের হাতে বড় ভাই জিয়াউর রহমান খুন হয়েছেন। আজ শনিবার সকালে আইনপুরে এ ঘটনাটি ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ জায়গাজমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিহত জিয়াউর রহমানের পরিবারে নিজেদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। সকালে জিয়াউর ঘরের পাশের একটি অংশে বীজ বপনের জন্য মাটি খুঁড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডা হওয়ার পরে তাইদুল চলে যায়। একপর্যায়ে অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) এসে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাৎক্ষণিক পরিবারের অন্যান্য লোকজন জিয়াউরকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, হামলাকারী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved