1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগী শুভেচ্ছাবার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১১১ Time View

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। ২০১৭ সাল থেকে যার জন্মদিনটি বেশ জাঁকালোভাবে আয়োজন হয়ে আসছে। তবে এবার সেটা হচ্ছে না। আজ আব্রামের জন্মদিন হলেও থাকছে না কোনও আনুষ্ঠানিকতা। বিপরীতে ছেলের জন্মদিনকে ঘিরে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে প্রকাশ করেছেন আবেগী এক শুভেচ্ছাবার্তা।

মায়ের কাছে থাকা ছেলে জয়কে উদ্দেশ্য করে এই নায়ক লিখেছেন, ‘‘আমার ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। সেসব ছাপিয়ে এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি- আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ, একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে।’’

ছেলের সঙ্গে এক ঘরে থাকতে না পারার অনুশোচনা নিয়ে শাকিব খান বলেন, ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’

আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড়… খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved