1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস: পানিসম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১০৩ Time View

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখতে হবে। বঙ্গবন্ধুই বলেছিলেন, “ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস।” ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কাগজ ও কলম তুলে দিয়েছিলেন। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, “ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ।”

আরও পড়ুন- সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে: সাংস্কৃতি প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, শরীয়তপুর জেলা আহ্বায়ক মহসিন মাদবর, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব যুগ্ম আহ্বায়ক স্বপন দেওয়ান, নড়িয়া সরকারি কলেজের আহবায়ক ইমরান খালাসী, উপজেলার যুগ্ম আহবায়ক রিয়াদ শেখ, রফিকুল ইসলাম আকাশ, নেছার শেখ, শিমুল হাওলাদার, কলেজের যুগ্ম আহবায়ক রফিক মল্লিক, সিহাব বিন নির্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved