1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ছাত্রদলের নেতৃত্বে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে: ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইন্টারনেট।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য ছাত্রদল তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

মঙ্গলবার সকালে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প মাল্য অর্পণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তাকে নূন্যতম আইনগত সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার ঐক্য সৃষ্টি করে একদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কাজ করবে।

বিএনপির নতুন বছরের প্রত্যাশা এবং পুরনো বছরকে তারা কীভাবে মূল্যায়ন করছেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর।

তিনি বলেন, এই বছরটা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই সরকারের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হবে না। এরপরও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved