1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় সংস‌দের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩ Time View

কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার তিন মাস পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ সে‌প্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে স‌রাস‌রি ভো‌টে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বা‌চিত হন। শুক্রবার রাতে ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

সংগঠন‌টির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদ‌লের সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থ দেব মন্ডল, মাজদুল ইসলাম রুম্মন, কে.এস.এম. মুসাব্বির শাফি, ওমর ফারুক কাওসার, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মিজানুর রহমান সজীব, মোস্তাফিজুর রহমান, পাভেল শিকদার।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন-আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ.বি.এম. মাহমুদ আলম সরদার, মিজানুর রহমান শরীফ, রিয়াদ মো. ইকবাল হোসেন, আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল জুবায়র বাবু, নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, করিম প্রধান রনি, মাহবুব মিয়া, শ্যামল মালুম।

এ কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফ মাহমুদ জুয়েল। সহ সাংগঠনিক সম্পাদক- তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান রনি (ঢাকা বিভাগ), মাহফুজুল আলম মিঠু (বরিশাল), তানজিমুল হাসান কায়েস (ফরিদপুর), হেলাল আহম্মেদ সুমন (খুলনা), নাদিমুর রহমান শিশির (কুমিল্লা), ফারুক আহমেদ সাব্বির (চট্টগ্রাম), রায়হান উদ্দিন (সিলেট), রফিকুল ইসলাম রবি (রাজশাহী), মনিরুজ্জামান হিযবুল (রংপুর), নাইমুল করিম লুইন (ময়মনসিংহ)। এছাড়া আজিজুল হক সোহেলকে সহদফতর সম্পাদক করা হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved