1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ছবি এঁকে এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানালো তরুণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৯৩ Time View

সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের বেশ কয়েটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে দেয়ালে শোভা পাচ্ছে  ছবিগুলো। তার সামনে তুলি হাতে দাঁড়িয়ে আছেন এক তরুণ। সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। 

দেয়ালে আঁকা ছবির এক কোণে দেখা যায়, এই ছবির কারিগরের নাম আর করিম। জানা গেছে, সে থাকেন চট্টগ্রামের কক্সবাজারে। স্থানীয় একটি কলেজে এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এন্ড্রু কিশোরের মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ হয়ে পড়েন আর করিম। আর নিজের বাড়ির ঘরের দেয়ালে প্রিয় শিল্পীর ছবিটি এঁকেছেন তিনি।

ছোটবেলায় এন্ড্রু কিশোরের গাওয়া ‘দুনিয়া দুইদিনের মেলা, এসেছি একলা যাবো একলা’ গানটি প্রথম শুনেন আর করিম। তখন গানটির শিল্পী কে তা জানার মতো বয়সও হয়নি। এরপর থেকে এন্ড্রু কিশোরের গাওয়া গানগুলো তাকে খুব আকর্ষণ করতো। এরপর একটু একটু করে এন্ড্রু কিশোর সম্পর্কে অনেক কিছু রপ্ত করেন। এভাবেই তার একজন ক্ষুদ্র ভক্ত হয়ে ওঠেন আর করিম।

আর করিমের আঁকা এন্ড্রু কিশোরের ছবিটি নজরে এসেছে এন্ড্রু কিশোরের পরিবারের সদস্যদের। প্রয়াত এ শিল্পীর পরিবারের পক্ষ থেকে আর করিমের সঙ্গে কথা বলেছেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস। আর করিমের আঁকা ছবিটি এন্ড্রু কিশোরের বাড়িতে শোভা পাবে বলে আর করিমকে জানানো হয়েছে।

আর করিম বলেন, এ পর্যন্ত এন্ড্রু কিশোরের শিল্পসমৃদ্ধভাবে দুটি ছবি এঁকেছি। প্রথম ছবিটি স্যারের অসুস্থতার খবর শুনে এঁকেছিলাম। দ্বিতীয় ছবিটি মৃত্যুর খবর শুনে আঁকা। সম্প্রতি আমি পরিকল্পনা করেছি এন্ড্রু কিশোর স্যারের শতাধিক ছবি এঁকে একটি চিত্রপ্রদর্শনী করবো।

এন্ড্রু কিশোর ছাড়াও আরো বেশ কয়েকজন গুণী শিল্পীর ছবি রয়েছে আর করিমের বাড়ির দেয়ালে। এ তালিকায় রয়েছেন- কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, কুদ্দুস বয়াতি, মনির খান প্রমুখ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved