ঘন কালো চুল সবারই কাম্য। পাতলা চুলে সৌন্দর্য ধরে রাখা কঠিন। তবে আমাদের নিত্যদিনের খাদ্যাভ্যাস অনেকাংশেই চুল পড়ার জন্য দায়ী। তাছাড়া বাইরের ধুলা-বালির কারণেও চুল পড়ে থাকে।
অনেকেই চুল পড়া রোধে নানা রকম প্যাক ব্যবহার করে থাকেন। তবে সব সময় তা চুলের জন্য সঠিক নয়। এতে হিতে বিপরীত হয়ে থাকে। তবে চুল পড়া রোধে কিছু নিয়ম মেনে চললে সহজেই সমাধান পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে যে নিয়মগুলো মেনে চলা জরুরি-
> হিট স্টাইলিং, হট রোলার, কার্লিং টং ব্যবহারও যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন।
> একই জায়গায় না রেখে মাঝে মাঝে সিঁথির দিক বদলে নিন।
> চুলের এমন কাট বেছে নিন যা চওড়া সিঁথি ঢেকে দেবে।
> চুল যতটা সম্ভব আলগা ও খোলা রাখুন।
> শক্ত করে বিনুনি বা খোঁপা বাঁধবেন না।
> হট অয়েল ম্যাসাজ করুন।
> চুল ধোওয়ার পর শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন।
> চিরুনির বদলে আঙুল চালিয়ে জট ছাড়িয়ে নিন।
> তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
> বেশি চুল পড়তে থাকলে আপাতত কোনো প্যাকও লাগানোর দরকার নেই। কারণ প্যাক তুলতে প্রচুর ঘষতে হয়, এতে চুল বেশি পড়ে।
দীর্ঘদিন যদি একইভাবে চুল পড়তে থাকে, তবে একবার স্ক্যাল্প পরীক্ষা করিয়ে দেখে নিন কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো সমস্যা থাকলে সে অনুযায়ী ট্রিটমেন্ট করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।