1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

চুল পড়া রোধের কার্যকরী সাত উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৬৭ Time View

অতিরিক্ত টেনশন, পুষ্টির অভাব কিংবা ঘুমের অভাবে চুল পড়ে থাকে। নারী-পুরুষ উভয়েই চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। আর এর থেকে রক্ষা পেতে অনেকে উপায়ও অবলম্বন করে থাকেন।

তবে চুল ঝরা রোধে ঘরোয়া উপায় খুবই কার্যকরী। ঘরোয়া উপায়ে চুলের সঠিক যত্ন নিলে চুল পড়া কমে যাবে খুব দ্রুত। ঘরোয়া এসব উপায়ের সঙ্গে অবশ্যই নিয়মিত ৮ ঘণ্টা ঘুম যেমন ভীষণ প্রয়োজন। সঙ্গে সুষম খাবার খাওয়া ও নিয়মিত শরীরচর্চাও জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া বন্ধ করার সাতটি ঘরোয়া উপায়-

> পেঁয়াজের রস চুলের গোড়ায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে।

> অর্ধেকটি লেবুর রস সংগ্রহ করে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ১০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

> রাতে ঘুমানোর আগে চুলে নারকেল তেল ম্যাসাজ করুন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে ম্যাসাজ করুন। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

> অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমানোর পাশাপাশি মাথার ত্বকের চুলকানি দূর করবে।

> ডিমের কুসুম ফেটিয়ে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

> অলিভ অয়েল চুলে ম্যাসাজ করুন। তারপর শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অবশ্যই ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।

> আমলকীর সঙ্গে শিকাকাই পাউডার ও পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্যাকটি চুলের গোড়ায় ৪০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved