1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

চুলে গরম ভাপ নিলে কী হয় জানেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৮২ Time View
Woman with hair wrapped in towel

গ্রীষ্ম বর্ষার এই মাঝামাঝি সময়ে চুল পড়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আর চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল!

হরমোনের সমস্যা, অ্যালোপেসিয়া বা মাথার ত্বকে ছত্রাকজনিত সংক্রমণ অথবা নতুন মায়েদের বেশি ওষুধ খাওয়ার জন্য চুল পড়তে পারে। এছাড়াও দূষণ, দীর্ঘদিন ধরে কেমিকেলের ব্যবহার, অযত্নসহ চুল পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে।

চুলের যত্নে কতো কিছুই না করি আমরা। বিভিন্ন স্পা, ম্যাসাজ, স্টিম ইত্যাদি। সেজন্য অবশ্য পার্লারের উপরই ভরসা রাখেন অনেকে। তবে আপনার চুল পড়ার এই সমস্যা মেটাতে বাড়িতেই নিতে পারেন স্টিম বা গরম ভাপ।

এর ফলে মাথার ত্বকের গ্রন্থিগুলো খুলে যায়। আর ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে এটি। মাথার ত্বক খুব শুষ্ক হয়ে গেলে নতুন চুল গজায় না। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে চুলে গরম খুবই গুরুত্বপূর্ণ। আপনি দুইভাবে স্টিম করতে পারবেন।

প্রথম উপায়

শুরুতে মাথার তালুসহ চুলে ভালো করে তেল ম্যাসাজ করুন। এবার গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। তারপর সেটি ভালো করে মাথায় জড়িয়ে রাখতে হবে ১০ থেকে ১২ মিনিট। খেয়াল রাখতে হবে যাতে পুরো চুলটা কভার হয়। এরপর স্পা লাগিয়ে শ্যাম্পু করে নিন।

দ্বিতীয় উপায় 

এক্ষেত্রে স্টিম দেয়ার আগে চুলে সালফার তৈরি করতে হবে। এজন্য আপনার মাথার ত্বক এবং চুল ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার প্রাকৃতিক সালফার সমৃদ্ধ পেঁয়াজ ও রসুন সমপরিমাণে পানি ছাড়া ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলে ব্যবহারের পর স্টিম নিন। এরপর ভালোমতো তেল মালিশ করতে হবে। এতে মাথার ত্বকের গ্রন্থিগুলো খুলে যায়। আর পেঁয়াজ ও রসুনের প্রাকৃতিক সালফার ত্বকের দ্বিতীয় স্তর পর্যন্ত গিয়ে নতুন চুল তৈরিতে সাহায্য করে। মনে রাখবেন:

> যাদের মাথার ত্বক তৈলাক্ত। তারা স্টিম নিবেন না।

> বর্ষার সময় স্টিম নেয়া থেকে বিরত থাকুন।

> স্টিম করার আগে তেল মালিশ না করলে পরে অবশ্যই করে নিন।

> গরম এবং শীতকাল স্টিম নেয়ার উপযুক্ত সময়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved