1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

চুরি করে ধরা পড়লেন মরিনহো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View

টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ মাউরিসিও পচেত্তিনোকে ছাটাই করেছে স্পার্সরা। দায়িত্ব দিয়েছে স্বঘোষিত নাম্বার ওয়ান হোসে মরিনহোকে। কিন্তু পর্তুগিজ এই কোচ স্পার্সদের ঠিক জয়ের ধারায় আনতে পারেননি। হার জিতের মধ্যেই আছে তার দল। বুধবার সাউদাম্পটনের বিপক্ষে হেরেছে টটেনহ্যাম।

ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে মরিনহোর দল। কিন্তু সেই গোল শোধ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় টটেনহ্যাম। উপায় না পেয়ে মরিনহো যান গোয়েন্দাগিরি করতে। স্বাগতিকদের বেঞ্চের কাছে চলে যান। এরপর উঁকি দিয়ে কৌশল দেখে নেওয়ার চেষ্টা করেন। আচমকাই ঘটে যায় ঘটনাটা।

মরিনহো যে উঁকি দিয়েছেন সেটাও দেখতে পাননি কৌশল ঠিক করতে ব্যস্ত থাকা সাউদাম্পটনের ট্যাকটিশিয়ান। ম্যাচের ৭৬ মিনিটে ঘটে ওই ঘটনা। রেফারি মার্ক ডায়ার অবশ্য মরিনহোর এমন গোয়েন্দাগিরি করার জন্য তাকে হলুদ কার্ড দেখান। মরিনহো মাথা নেড়ে সেই হলুদ কার্ড মেনে নিয়েছেন বলেও জানান।

তবে সাউদাম্পটনের গোলকিপিং কোচ আন্দ্রে স্পার্ক বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারেননি। তার মতে, মরিনহো অপদার্থের মতো এক কাজ করেছেন। তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মতে, তার হলুদ কার্ড পাওয়াটা ঠিকই আছে। কারণ আমি তার প্রতি খুবই ক্ষুব্ধ। আমি ক্ষুব্ধ একজন অপদার্থের ওপর।’খবর সমকাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved