তিব্বতে বসবাসরত জনগণের অধিকার লঙ্ঘন করছে চীন। অঞ্চলটির মানুষের ওপর সম্প্রতি বেড়েছে চীনের নির্যাতন ও নিষ্পেষণ। খবর: এএনআই। তিব্বতের তাইবেত প্রেসের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে- বর্তমানে নিজেদের সংস্কৃতি পালনেও বাধার মুখে পড়ছে তিব্বতের বাসিন্দারা। বাকস্বাধীনতার ওপরও হস্তক্ষেপ করছে চীন। এমনকি কাগজে কলমে ‘দালাইলামা’ শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তাইবেত প্রেস জানিয়েছে, এ বছর জানুয়ারিতে তিব্বতের ৯৯ ফুট উঁচু একটি ভাস্কর্য ধংস করে দেওয়া হয়েছে।