1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

চীনে করোনার নতুন প্রকোপ, তদন্তের আহ্বান ডব্লিউএইচও’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১০২ Time View

চীনের রাজধানী বেইজিংয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও ) সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সোমবার এক ভার্চুয়াল সম্মেলনে ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়েছে, বেইজিংয়ে করোনার নতুন করে প্রাদুর্ভাবের ঘটনায় দুনিয়াজুড়ে বিজ্ঞানীদের এ নিয়ে তদন্ত বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত।

এছাড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে এমন সংক্রমণ উদ্বেগের বিষয়। মঙ্গলবার চীনে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত পাঁচ দিনে এনিয়ে দেশটিতে নতুন করে ১০৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। সেইসঙ্গে দেশটির কর্মকর্তারা ২০ টির বেশি সম্প্রদায় লকডাউন ঘোষণা করেছে।

সোমবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’ র মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, যেসব দেশ ইতোমধ্যেই সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে সেসব দেশের সরকারগুলোকেও সম্ভাব্য সংক্রমণ পুনরুত্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে।

চীনে নতুন সংক্রমণ শুরুর বিষয়ে তিনি বলেন, এর উৎপত্তি এবং বিস্তার খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চীনের কর্মকর্তারা বলছেন, নতুন করে সকল সংক্রমণের ঘটনা শিনফাদি মার্কেটের সঙ্গে সম্পর্কিত। গত ৩০ মে থেকে ওই বাজারে ২ লাখ লোকের সমাগম হয়েছে।

ওই বাজারের ৮ হাজারের বেশি কর্মীকে করোনা পরীক্ষা করা হয়েছে এবং তাদের আইসোলেসনে রাখা হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved