1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

চীনকে হুঁশিয়ারি দিল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৬৫ Time View

লাদাখ সীমান্তে ভারত চীনের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘর্ষ নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা বস্তাবায়নের জন্য বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া হুঁশিয়ারির বিষয়টি জানিয়েছে।

ভারতের দেওয়া এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চলমান পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য এভাবে চলতে পারে না। এতে আরো বলা হয়, ‘আমরা আশা করি, চীন আন্তরিকভাবে এই সমঝোতা মেনে চলবে এবং সীমান্ত অঞ্চলে শান্তির পুনঃস্থাপন নিশ্চিত করবে। সীমান্তে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা নিরসনে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, দুই দেশের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্মুখ অবস্থান থেকে পরস্পর নির্দিষ্ট দূরত্বে সরে আসবে।

গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষে ভারতের এক কর্নেলসহ ২০ জওয়ান নিহত হয় এবং ৭৬ ভারতীয় সেনা সদস্য আহত হন। অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে চীনের ৪৩ সেনা নিহত হয়েছে দাবি করা হলেও চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত তথ্য জানানো হয়নি। পার্স ট্যুডে, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved