1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন এন্ড্রু কি‌শোর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১০১ Time View

প্লেব‌্যাক সম্রাট‌ এন্ড্রু কি‌শোরকে বুধবার সকাল সা‌ড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থা‌নে চির‌নিদ্রায় শা‌য়িত করা হয়েছে। এর আগে সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানা‌তে রাজশাহীর স্থানীয় চা‌র্চে নেয়া হয় এন্ড্রু কি‌শোর‌কে। সেখানে প‌রিবার প‌রিজনদের নি‌য়ে এন্ড্রু কি‌শোরের জন্য প্রর্থানা ক‌রেন চার্চের ফাদ‌ার।

প্রার্থনা শে‌ষে সর্ব-সাধার‌ণের শ্রদ্ধা জানা‌তে চা‌র্চের সাম‌নে রাখা হয় মর‌দেহ। এখা‌নে সবাই ফু‌লে ফু‌লে সিক্ত ক‌রেন এন্ড্রু কি‌শোর‌কে। চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শা‌য়িত হ‌লেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

চিরনিদ্রায় শা‌য়িত হ‌লেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

চিরনিদ্রায় শা‌য়িত হ‌লেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে রাজশাহী চলে আসেন।

তারপর থেকে সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ। ছে‌লে মে‌য়ে সপ্তক ও সঙ্গা অ‌স্ট্রেলিয়া‌তে থাকায় ৯ দিন পর কবর দেয়া হ‌লো এন্ড্রু কি‌শোর‌কে।

তাকে শেষ বিদায় জানা‌তে উপস্থিত ছিলেন র‌াজশাহী-২ আস‌নের এম‌পি ফজ‌লে হো‌সেন বাদশা, রাজশাহীর বি‌ভিন্ন সংগীত প্রতিষ্ঠা‌নের সদস‌্য ও শিক্ষকরা। ঢাক‌া থে‌কে এন্ড্রু কি‌শোর‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন জন‌প্রিয় সুরকার ইথুন বাবু, চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌য়েদ খানসহ অনেকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved