1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদরাসায় আল-কুরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১৫০ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদরাসা চিটাগাংরোড শাখায় আল-কুরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা আব্দুস সালাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদাসার অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ৬ জন ছাত্রকে আল-কুরআনের হিফয এবং ৯ জন শিক্ষার্থীকে নাযেরা সবক প্রদান করেন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মিজমিজি ফাজিল মাদরাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মোঃ কবির হোসাইন, নাসিক ১ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, বায়তুল আমান জামে মসজিদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মসজিদ কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আলী আজম খান, আব্দুল হাই পাটওয়ারী প্রমুখ।

মাদরাসার সাংস্কৃতিক শিক্ষক মোজাম্মেল মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা প্রধান মনির হোসাইন হেলালী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানবধীকার কর্মী মোঃ কামরুজ্জামান, বায়তুল আমান জামে মাসজিদের সেক্রেটারী, সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকগণ।

মাদরাসা প্রধান তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছ থেকে পরামর্শ আহ্বান করেন এবং মাদরাসার বিভিন্ন বিষয়ে শ্রোতামন্ডলি ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, তানযীমুল উম্মাহর ভিশন হচ্ছে-“আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠ ও বিজয়ী প্রমাণ করার মত যোগ্যতাসম্পন্ন ছাত্র/ছাত্রী তৈরি করা”। ছাত্ররা কুরআন-সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ হবে, নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে, দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেকে উপস্থাপন করবে, তাদেরকে দেখলে পিতা-মাতার প্রাণ জুড়িয়ে যাবে, বড় হওয়ার আকাঙ্খা রাখবে, ইসলামী সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে, ইংরেজী ও আরবি কথোপকথনের যোগ্যতা অর্জন করবে, কর্তব্যনিষ্ঠ দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে তৈরি করবে, দেশকে ভালবাসবে, মানুষের সেবা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved