1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ‘বেবি ডল’ গায়িকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৭৪ Time View

‘বেবি ডল’ গানের সঙ্গে কোমড় দুলিয়েছেন বলিউডের অভিনেত্রী সানি লিওন। কিন্তু সেই গানটি যার কণ্ঠে উঠেছিলো সেই কণিকা কাপুরই করোনাভাইরাসে আক্রান্ত। শুধু তাই নয়, তার করোনা পরীক্ষা এ নিয়ে ৪ বার করা হলো, কিন্তু প্রতিবারই তার রিপোর্ট পজেটিভ এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কণিকা কাপুরের পরিবারের এক সদস্য ভারতীয় গণমাধ্যমকে বলে, কণিকার রিপোর্টে আমরা উদ্বিগ্ন। আমাদের এখন মনে হচ্ছে কণিকা চিকিৎসায় এখন সাড়া দিচ্ছেন না। দেশের এই লকডাউনের পরিস্থিতিতে আমরা যে কণিকাকে আরো ভালো চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাব সেটাও পারছি না। এখন আমরা শুধু কণিকার জন্য প্রার্থনা করতে পারি। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে কণিকা অনেকটাই ভালো আছেন।

প্রসঙ্গত, গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন গায়িকা কণিকা কাপুর। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর ২০ মার্চ কণিকা কাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এই মুহূর্তে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved