1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ডিপজল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৯০ Time View

মনোয়ার হোসেন ডিপজল। যিনি ঢাকাই চলচ্চিত্রের একজন দর্শকপ্রিয় অভিনেতা। এক কথায় বাংলার খল অভিনেতা হিসেবেই তার জনপ্রিয়তা অধিক। ডিপজল শুধু চলচ্চিত্র অভিনয়ই করেননি, পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করছেন।

খল অভিনেতা হিসেবে সবার কাছে অধিক পরিচিত হলেও, পর্দায় এ অভিনেতাকে নেতিবাচন ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। প্রতিবছর শারীরিক চেকআপ বিদেশে গিয়ে করিয়ে থাকেন এই অভিনেতা। করোনার কারণে এতদিন তা সম্ভব হয়নি।

আগামী ১ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ডিপজল। এ অভিনেতা বলেন, ‘অনেকদিন ধরেই শরীর বেশি ভালো যাচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর দুবাই যাব। সেখানে একসপ্তাহের মতো থাকব। দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব। সকলের দোয়া চাচ্ছি।’

‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved