1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

চিকিৎসাধীন আ স ম রবকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৯৮ Time View

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন আ স ম আবদুর রবকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি এসময় আ স ম আবদুর রবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মিসেস তানিয়া রব উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আ স ম রবকে দেখতে যান বিএনপি মহাসচিব। পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, এ দেশের জন্য আবদুর রব লড়াই-সংগ্রাম করেছেন। এত বয়স হওয়া সত্ত্বেও এখনো তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন।

মির্জা ফখরুল বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আন্দোলনে নেতৃত্ব দেবেন, আমাদের সহযোগিতা করবেন, বাংলাদেশের মানুষকে মুক্ত হতে সাহায্য করবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved