1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

যে চার কারণে মধুর সম্পর্কেও বিচ্ছেদ ঘটে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭৯ Time View

ভালোবাসার কারণেই একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে ওঠে। তবে আজকাল বিচ্ছেদের অনেক গল্প শোনা যায়। অনেক মধুর  সম্পর্কও ঠুনকো কারণে ভেঙ্গে যায়। শুধু সাধারণ মানুষই নয়, অনেক বিখ্যাতদের মধ্যেও বিচ্ছেদ ঘটে থাকে।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ দম্পতির মধ্যে বিয়ের আগে যতটা প্রেম ছিল বিয়ের পর তার সিংহভাগ থাকে না। কাজের চাপে যৌনজীবনের প্রতি অনীহা বাড়ে। এছাড়া ধৈর্য্য-সহ্যের অভাবে অল্পতেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এই প্রজন্মে বিচ্ছেদের ক্ষেত্রে চারটি মূল কারণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

ভালোবাসার অভাব

ডিভোর্সের ৪৭ শতাংশের মূল কারণ ভালোবাসার অভাব। বেশিরভাগ যুগলের মধ্যে এই অভাবটাই থাকে না। এরকম ক্ষেত্রে অনেকেই বিচ্ছেদের কারণে বলেন, স্বামীর বা স্ত্রীর প্রতি কারোর কোনো রকম ফিলিংস নেই। ফলে বছরের পর বছর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়।

সম্পর্কের প্রতি শ্রদ্ধা নেই

একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হলে, সহানুভূতি না থাকলে সেই সম্পর্কের জোর থাকে না। বিশেষজ্ঞদের মতে ভালোবাসার থেকেও জটিল এবং কঠিন হল সম্মান। এটি না থাকলে ঠুনকো জিনিসেই ঘটতে পারে বিচ্ছেদ।

মনের মিল

দুজন মানুষ কখনোই এক হয় না। কিন্তু নিজের মধ্যে কিছুটা সামঞ্জস্য অবশ্যই থাকা প্রয়োজন। যখন উভয়ের মধ্যে মনের মিলের বিস্তর ফারাক থাকে, তখন কোনো এক সময় তা রূপ নিতে পারে বিচ্ছেদে।

জেদ আর ভুল বোঝাবুঝি

৪৪ শতাংশ ডিভোর্স হয় নিজেদের জেদ আর ভুল বোঝাবুঝিতে। কেউ যখন পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলতে না চান বা নিজের জেদ ধরে বসে থাকেন, তখন সেই সমস্যা সমাধান হওয়ার নয়। দুজনেই দুজনের ভুল ধরতে ব্যস্ত থাকেন। শেষ পর্যন্ত ঘনিয়ে আসে বিচ্ছেদ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved