1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

চলছে সাত কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন, অবরুদ্ধ শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২১০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে আমরণ অনশন করছেন।

আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত এ অনশন অব্যাহত রয়েছে।

আশ্বাস নয় সমাধান চাই, We want promotion, ৩ বিষয়ে প্রমোশন চাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সহ নানান রকমের স্লোগান দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

ইডেন কলেজের শিক্ষার্থী নুসরাত আখতার বলেন,অনশন কর্মসূচীতে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান অসুস্থ হয়ে পড়েছেন। অথচ কোনো শিক্ষক আমাদের খোজ নিতে আসেননি।

আরও পড়ুন- বিজয়নগরে ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা সাংবাদিকদের জানান, নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাত দিনের মধ্যে আমাদের তিন বিষয়ে প্রমোশনের ব্যাপারে  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার ১৩ দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আজকের মধ্যেই তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেওয়া হলে আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাব।’

এদিকে অনশনে চারজন শিক্ষার্থী অসুস্থ পড়েছেন। তাছাড়া স্যালাইন দিয়ে অনেকেই অনশনে অবস্থান করছেন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved