1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা ও জায়েদ প্যানেলের বিজয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১২৭ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে মধ্য রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

সভাপতি পদে মিশা পেয়েছেন ২২৭ ভোট ও মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট ও ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৬ শতাংশ। এ নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। নির্বাচন কমিশনের সূত্রমতে, ভোট দিয়েছেন ৩৮৬ জন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হয় ১৮টিতে।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হিসেবে নাম এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের।

খবর দৈনিক ইত্তেফাকের। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved