ভোলা জেলার চরফ্যাশনে নিজের বাগানের সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলমগীর হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: চরফ্যাশনে গাছে কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে জেলের মৃত্যু
নিহত আলমগীর একই গ্রামের মুন্সি বাড়ির আব্দুল রহিম মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে আলমগীর হোসেন বাড়ির পাশের তার নিজের বাগানের সুপারি গাছ কাটছিলেন। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করে আলমগীরকে।##