1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর তহবিল থেকে ১% অর্থ বরাদ্দে খসড়া অনুমোদন

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৩৬ Time View

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১ শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের জন্য বরাদ্দ প্রদানের চূড়ান্ত খসড়া অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

এতে সুজন বলেন, অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই সাথে অভিবাদন জানাই মাননীয় মন্ত্রী পরিষদকে। গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার ভার্চুয়াল বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে উল্লেখ আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি নিজস্ব তহবিল থাকবে। তার ১ শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবে নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের জন্য।

আরও পড়ুন- চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১১ নেতাকর্মী রিমান্ডে

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক থাকাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয় থেকে একটি অংশ নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনকে বরাদ্দ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন এবং এলক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রীর সাথেও ফলপ্রসূ আলোচনা করেছিলেন উল্লেখ করে বলেন, সোমবার (গতকাল) মন্ত্রিসভার বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর চূড়ান্ত খসড়া অনুমোদন নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য এক বিরাট অর্জন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ আইনটি চূড়ান্ত অনুমোদন পাবে। এর ফলে চট্টগ্রাম শহর সরকারি সহযোগিতা ছাড়াই উন্নয়ন কর্মকা- পরিচালিত করতে পারবে। আর এভাবে স্থানীয় সরকারসমূহ স্বাবলম্বী হলে উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত হবে। আশাকরি কাস্টমস এবং ইপিজেডসমূহের বিষয়েও সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রামের উন্নয়নে বন্দরের তহবিল থেকে এক শতাংশ অর্থ প্রদানের কথা বিভিন্ন সূত্র থেকে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখনও সরকারি কোন নির্দেশনা আমরা পাইনি। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সরকার বন্দর থেকে অর্থ প্রদানের নির্দেশনা দিয়ে কোন আইন করলে বন্দর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved