প্রাইম টাইম প্রেস ডেক্স :
চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। রোজ রবিবার(২৪ নভেম্বর) সকালবেলা উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির আলাদা আক্রমণের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৫) মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবু তাহের মিস্ত্রি (৬৫) এবং খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, তারা যখন জমিতে কাজ করছিলেন তখন হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন।