চট্টগ্রামে নিজ বাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার(১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির একটি তিনতলা বাড়ির নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পিতা মো. আরিফ (৩২) এবং তার মেয়ে বিবি ফাতেমা(৪)। নিহত দুজনের গলায়ই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার কারণ জানাতে পারেনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী গণমাধ্যমে জানান, বুচুইক্যা কলোনির একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন নিহত মো. আরিফ। আজ শনিবার স্থানীয় লোকজনদের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত হওয়া মো. আরিফের লাশ মেঝেতে ছিল। আর তার মেয়ে বিবি ফাতেমার লাশ ছিলো খাটের উপর। এখনো হত্যার কারণ জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খব শিগগিরই এর কারন জানা যাবে বলেও জানান এই ভাবপ্রাপ্ত কর্মকর্তা।