1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ঘরোয়া সহজ এক উপায়েই দূর করুন অবাঞ্ছিত লোম!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৬৩ Time View

শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম থাকে যা খুবই বিরক্তিকর। অনেকেই নানা উপায়ে এই লোম দূর করে থাকেন। যা খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। অনেক নারীরাই পার্লারে ছোটেন এই সমস্যা সমাধানের জন্য।

ঘরে থাকা এই দিনে সমস্যার সমাধান খুজছেন নিশ্চয়ই! সুখবর হচ্ছে, পার্লারে না গিয়ে বাড়িতেই খুব সহজেই এই অবাঞ্ছিত লোম দূর করা যায়। এক্ষেত্রে বাড়িতে ‘বডি সুগারিং’ এর মাধ্যমে আপনারা শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে পারেন। প্রাচীন মিশরের প্রায় সব নারীই সৌন্দর্য সচেতন ছিলেন। আর সেই সময়ের সৌন্দর্য চর্চার কিছু বিষয় এখনো ব্যবহৃত হয়। ‌যার মধ্যে অন্যতম লেবু ও চিনি। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া পদ্ধতিতে অবাঞ্ছিত লোম দূর করা উপায়-

যা যা লাগবে

চিনি দুই কাপ, এক কাপের চার ভাগের এক ভাগ লেবুর রস, এক কাপের চার ভাগের এক ভাগ পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

সব উপকরণ একটি সস প্যানে অল্প তাপে গরম করে নিন। উপকরণ একসঙ্গে মিশে গেলে দেখবেন হালকা ব্রাউন রঙ হয়ে আসছে। মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে ঠাণ্ডা করে একটি পাত্রে ভরে রাখুন। মিশ্রণটি এমন পাত্রে রাখবেন ‌যাতে পরে আবার প্রয়োজনে গরম করে নিতে পারেন।

ব্যবহারের আগে মিশ্রণটি গরম করে নিন। এরপর মিশ্রণটি অল্প ঠাণ্ডা করে নিয়ে ত্বকে লাগান পাতলা কোনো কাঠি কিংবা প্লাস্টিকের পাত দিয়ে। মিশ্রণটি লাগানোর পর ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর পাতলা সুতি কাপড় দিয়ে ‌যেভাবে ওয়াক্সিং করেন সেভাবে লোম তুলে ফেলুন। দেখবেন খুব সহজেই ব্যথা ছাড়াই অবাঞ্ছিত লোম উঠে এসেছে। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved