1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ঘরোয়া তিন উপকরণে নিমিষেই তৈরি সুস্বাদু ‘স্পঞ্জ মিষ্টি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৫৯ Time View

মিষ্টি খেতে ভালোবাসেন নিশ্চয়ই! সারাদিন রোজা রেখে ইফতারে মিষ্টি খাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। তবে লকডাউনের কারণে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া সম্ভব নাও হতে পারে।

তাই সুস্বাদু রসালো স্পঞ্জ মিষ্টি তৈরি করে নিন ঘরেই। তাও ঘরোয়া সাধারণ উপকরণেই। আর এই মিষ্টি তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ছানা ১ কাপ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ, দুধ ১ টেবিল চামচ।

প্রণালী: চুলায় কড়াই দিয়ে পানি ও চিনি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। এবার ছানা ময়ান করে গোল গোল মিষ্টি বানিয়ে নিন। বলকানো সিরায় মিষ্টি দিয়ে আঁচ বাড়িয়ে ঢেকে দিন। এভাবে ১৫ মিনিট জ্বাল দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে ২ থেকে ৩ মিনিট জ্বাল দিন। এবার আধা কাপ ঠাণ্ডা পানি গরম সিরার মধ্যে ঢেলে দিন। মাঝে মধ্যে নেড়ে দিন। মিষ্টি সিদ্ধ হয়ে যখন ডুবে থাকবে তখন নামিয়ে আন্দাজমতো ঠাণ্ডা পানি দিয়ে নেড়ে দিন। ৭ থেকে ৮ ঘণ্টা এভাবে রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেলো স্পঞ্জের মিষ্টি। এবার ইফতারে পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved