1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ঘরোয়া এক উপাদানেই নিয়ন্ত্রণে থাকবে কঠিন সাত রোগ! - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ঘরোয়া এক উপাদানেই নিয়ন্ত্রণে থাকবে কঠিন সাত রোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৯০ Time View

শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। এর মধ্যে এমন কিছু রোগ থাকে যা খুবই মারাত্মক। আর এসব রোগ নিয়ন্ত্রণে রাখাও বেশ কঠিন হয়ে পড়ে। যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেদ ঝরানো ইত্যাদি।

তবে আপনার ঘরে থাকা একটি উপাদানই খুব সহজে এসব রোগ নিয়ন্ত্রণ করতে পারে। আর তা হচ্ছে এলাচ। ক্যান্সারের ঝুঁকিও কমাতে সক্ষম এলাচ। এক কথায়, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এলাচই যথেষ্ট। কঠিন রোগের সমাধান হতে পারে এই এলাচ। আসুন জেনে নেয়া যাক এলাচের উপকারিতা সম্পর্কে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় তা শরীরের সেলগুলোকে রক্ষা করে এবং শরীর থেকে টক্সিনগুলো বের করে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এলাচ।

ক্যান্সার থেকে বাঁচায়

২০১২ সালে জার্নাল অফ মেডিসিনাল ফুড-এ বলা হয়েছে, এলাচ গুঁড়া শরীরের মধ্যে কিছু উৎসেচক তৈরি করে। যা ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

বিশেষজ্ঞদের মতে, যারা উচ্চ কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার খান, বেশিরভাগ ক্ষেত্রেই তারা উচ্চ রক্তচাপের শিকার হন। এ রকম ব্যক্তিরা নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস গড়লে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ

ভারী কিছু খাবারের পর যদি এলাচ খাওয়ার অভ্যাস করেন, তাহলে আপনার ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকবে।

ফ্যাটি লিভার কমায়

গবেষণায় দেখা গেছে, এলাচ ফ্যাটি লিভার কমাতেও বেশ কার্যকরী। শরীরে অতিরিক্ত কোলেস্টেরল কমায়, পাশাপাশি হার্টকে ভালো রাখে।

ওজন কমায়

ওবেসিটি কমানোর সঙ্গে কোমরের অতিরিক্ত মেদ ঝড়িয়ে ফেলে এলাচ। তাই সুন্দর স্লিম ফিগার পেতে এলাচের জুড়ি মেলা ভার।

হজমে সাহায্য করে

একটি গবেষণায় দেখা গেছে, এলাচ হজমের সমস্যা দূর করে। ‘জার্নাল অব এনথোফার্মাকোলজি’ নামের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকস্থলীর আলসার বা ঘা নিরাময়েও এলাচ বেশ কার্যকরি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved