1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ঘরে রাখা পাঁচ জিনিস অর্থ ও সৌভাগ্য বয়ে আনে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৮৩ Time View

অর্থ ও সৌভাগ্য সবারই কাম্য। আর তা অর্জনের জন্য অনেকেই নিরলস পরিশ্রমও করেন। তবে অনেকেই জানেন না, ঘরেই রয়েছে সৌভাগ্য ফিরিয়ে আনার কিছু জিনিস। যা খুবই সাধারণ হয়েও বেশ অসাধারণ ভুমিকা পালন করে।

আমাদের গৃহসজ্জার উপর নির্ভর করেই ঘরে সৌভাগ্য ডেকে আনা সম্ভব। ইচ্ছে মতন এলোমেলো ঘরদোরে সহজে প্রবেশ করে দুর্ভাগ্য ও অশুভ শক্তি। অপরদিকে সঠিক উপাদানে সঠিক গৃহসজ্জা শুভ শক্তিকে ঘরে ডেকে আনে। যা অর্থ ও সৌভাগ্য বয়ে আনে। চলুন জেনে নেয়া যাক গৃহসজ্জার এমন কিছু জিনিসের ব্যবহার সম্পর্কে যা ঘরে রাখলে অর্থ ও সৌভাগ্য উদয় হবে-

আয়না

আয়না কম বেশি সবার ঘরেই থাকে। তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে অনেকেই জানেন না। জানলে অবাক হবেন, আয়নার ভুল ব্যবহার সহজেই ঘরে দুর্ভাগ্য ডেকে আনে। অন্যদিকে সঠিক ব্যবহারে বদলে যেতে পারে সবকিছুই। সবসময় চারকোনা আয়না ব্যবহার করুন। মেঝে থেকে অন্তত চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না ঝোলান। খুব ভালো হয় আয়না এমনভাবে ঝোলালে যেন সবুজের প্রতিফলন দেখা যায়। এতে ঘরে অর্থ ও সৌভাগ্য আসে।

বাঁশের আসবাব বা অন্য কিছু

গৃহসজ্জায় বাঁশের ব্যবহার বেশিরভাগ মানুষই করেন না। জানেন কি, বাঁশ ঘরে সৌভাগ্য বয়ে আনে। এক্ষেত্রে বাঁশের তৈরি আসবাব হলে সবচাইতে ভালো। এছাড়াও শো পিস, রান্নাঘরের উপাদান, ইন্টেরিয়রের অংশ হিসেবে বাঁশ ব্যবহার করা যেতে পারে।

গাছপালা

সবুজ গাছপালা ঘরে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে। বিশেষ করে এলোভেরা, পুদিনা, লাকি ব্যাম্বু, মানি প্লান্ট ইত্যাদি। সদর দরজায় গাছ রাখতে চাইলে সর্বদা গোল পাতা বিশিষ্ট গাছ রাখুন।

নীল কাপড়

নীল আকাশের রঙ। গৃহসজ্জায় নীল রঙের যে কোনো কাপড়ই সৌভাগ্য বয়ে আনে। ঘরের সাজে যতটা সম্ভব নীল ব্যবহার করুন। এতে ঘরে শান্তিও বজায় থাকবে।

চমৎকার উইন্ড চাইম

গৃহসজ্জায় আজকাল অনেকেই উইন্ড চাইম ব্যবহার করেন। তবে এটি ঝোলানোর উপযুক্ত স্থান কোনটি তা জানেন না। সৌভাগ্য ও অর্থের দেখা পেতে উইন্ড চাইম ঝোলাতে হবে ঠিক বাড়ির সদর দরজায়। ঘুম, খাওয়া, কাজ বা বিশ্রামের স্থানে কখনোই উইন্ড চাইম ব্যবহার করতে হয় না।

ঘরে সৌভাগ্য আনতে চাইলে সর্বদা পরিষ্কার ও গোছানো রাখুন। এতে মন ও ভাগ্য দুই-ই সহায় হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved