1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ঘরে বসে অফিসের কাজ? ল্যাপটপ ঠাণ্ডা রাখুন এই উপায়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪৪৮ Time View

লকডাউনে সবাই এখন ঘরে বসেই অফিসের কাজ করছেন। এমন অবস্থায় বেশি ব্যবহার হচ্ছে ল্যাপটপ। দেখা গেছে দিনের বেশিরভাগ সময়ই ল্যাপটপে কাজ করতে হচ্ছে। এতে সমস্যা হয়ে দাড়াচ্ছে ল্যাপটপ গরম হয়ে যাওয়া। 

দেখা যায়, ক্লান্তি দূর করতে অনেকেই ল্যাপটপ নিয়ে বিছানায় ব্যবহার করেন। এর ফলে ল্যাপটপের কুলিং চ্যানেলে ও কুলিং ফ্যানের উপরে ধুলা জমে। বাতাস বের হতে না পারায় ডিভাইসটি গরম হয়। কেননা, বেশির ভাগ ল্যাপটপের কুলিং সিস্টেম ডিভাইসের পাশে বা নিচে থাকে।

ল্যাপটপ গরম হইয়ে গেলে তা স্লো হয়ে যায়। যা কাজে ব্যাঘাত ঘটায়। তাই জেনে নিন কীভাবে ল্যাপটপকে ঠাণ্ডা রেখে তার পারফর্মেন্সকে স্বাভাবিক রাখবেন-

> প্রথমেই আপনার ল্যাপটপ অতিরিক্ত গরম হচ্ছে কিনা জানা দরকার। আপনি যদি সবসময় ফুল স্পিডে ল্যাপটপের ফ্যান চলার শব্দ পান তবে বুঝবেন ল্যাপটপ গরম হওয়া শুরু হয়েছে। এছাড়াও অতিরিক্ত গরম হলে আপনার ল্যাপটপ স্লো হতে শুরু করবে। এর কারণ ল্যাপটপ গরম হলে সিপিইউ নিজে থেকেই তার স্পিড কমিয়ে দেয়।

> ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হওয়া শুরু হয় এর প্রাথমিক কারণ অবশ্যই ল্যাপটপের কুলিং চ্যানেল ও ফ্যানে জমে থাকা ধুলা। এই ধুলা পরিষ্কার না করলে কিছুতেই ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব নয়। তাই ল্যাপটপ রিপিয়ারিং দোকানে গিয়ে বা বাড়িতে বসে নিজেই ল্যাপটপ খুলে তার ভেতরে ফ্যানে জমে থাকা ধুলা পরিষ্কার করে ফেলুন।

> ল্যাপটপ খুলে তার ভেতরে ফ্যানে জমে থাকা ধুলা তুলি বা ছোট ভ্যাকিউম ক্লিনার ব্যবহারে পরিষ্কার করতে পারেন। অথবা থার্মাল গ্রিস ব্যবহার করা যেতে পারে। ব্যস, এই পদ্ধতিতে ধুলা দূর হবে আর ল্যাপটপও গরম হবে না।

> এবার ভাবছেন, পরিষ্কার করে বা আপনার নতুন ল্যাপটকে ধুলার হাত থেকে বাঁচাবেন কীভাবে? এর জন্য কোনোভাবেই নিজের ল্যাপটপটি বিছানার উপরে সরাসরি রেখে কাজ করবেন না। সবসময় একটি ল্যাপটপ কুলিং প্যাড বা ল্যাপটপ স্ট্যান্ডের উপরে রেখে কাজ করার অভ্যাস করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved