1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ঘরে বসে অফিসের কাজ, এসময় ঘাড় ও কোমর ব্যথায় করণীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬৯ Time View

করোনাভাইরাস আতঙ্কে অনেকেই এখন ঘরে থেকে অফিসের কাজ করছেন। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। অফিসের মতো সারাদিন বসে কাজ করা যায় এমন চেয়ার অনেকের বাড়িতেই নেই। তাই সারাদিন চেয়ারে বসে কাজ করতে গিয়ে অনেকে ঘাড় বা কোমর ব্যথাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।

অনেক সময় এটি দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। আবার অফিসের সহকর্মীদের সঙ্গে না পেয়ে কাজেও আসতে পারে একঘেয়েমি। তাই অফিসের কাজকে আনন্দময় আর এসব সমস্যার সমাধানে যা করবেন-

৩০ মিনিটের অ্যালার্ম সেট করুন

একথা শুনে আপনার মনে হতে পারে এতে কাজে ব্যাঘাত ঘটতে পারে। একদমই না আপনি আপনার কাজের মাঝে প্রতি ৩০ মিনিট পর কিছুটা বিরতি নিন। এসময় হাঁটাহাঁটি করুন। সামান্য ব্যায়ামও করতে পারেন।

স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতে পারেন 

কাজ করার সুবিধার্থে আপনি স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতে পারেন। দীর্ঘসময় চেয়ারে বসে কাজ করায় আপনার ঘাড় বা কোমর ব্যথা হতে পারে। তাই কিছুসময় দাঁড়িয়ে আপনি কাজ করতেই পারতেন। প্রতি ঘণ্টায় ১৫ মিনিটের জন্য দাঁড়িয়ে থেকে কাজ করুন। এতে আপনার শরীরে অবসাদ দূর হওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যা থেকেও মিলবে মুক্তি।

ব্যায়াম করুন

একভাবে সারাদিন চেয়ারে বসে কাজ না করে মাঝে কিছু সময় ব্যায়াম করতে পারেন। এসময় বাড়ির অন্যান্য কাজ যেমন ঘর পরিষ্কার করা বা রান্না করে নিতে পারেন। আবার কিছুসময় হেঁটেও আসতে পারেন। প্রিয় কোনো গানের সঙ্গে কিছুক্ষণ নেচেও নিতে পারেন এসময়টুকুতে। ঠিক সময় মতো নামাজ পড়ুন। এটি আপনার মনকে চাঙ্গা করতে সহায়তা করবে।

দীর্ঘসময় বসে কাজ করার উপযোগী চেয়ার ব্যবহার করুন। বাড়িতে এমন চেয়ার না থাকলে কাঠের চেয়ার ব্যবহার করতে পারেন। আবার চেয়ারে রাখতে পারেন বালিশ। এতে কিছুটা আরাম হবে কাজ করতে। তবে বসার ক্ষেত্রে কিছুসময় পর পর ভঙ্গিমা পরিবর্তন করুন। সূত্র: টাইমসঅবইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved