1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ঘরে থেকে বিদ্যুৎ বিল কমানোর সাত কৌশল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৭৬ Time View

করোনার আতঙ্কে সবাই এক প্রকার ঘরবন্দী। ঘরে থেকেই অলস সময় কাটাচ্ছেন কর্মব্যস্ত মানুষগুলো। তবে ঘরে থাকা মানেই টিভি, কম্পিউটার, ফ্যান, লাইট ইত্যাদির ব্যবহার বেড়ে যাওয়া।

তাছাড়া ধীরে ধীরে গরমও বাড়ছে। তাই অনেকের বাসায় এসিও চলছে সারাদিন। সেই সঙ্গে বাড়ছে বিদ্যুৎ খরচও। তবে কিছু কৌশল মেনে চললে প্রয়োজন মিটিয়ে খুব সহজেই আপনি বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারবেন। এই ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ প্রকৌশলীরা। খবর বিবিসি বাংলার। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

সুইচ বন্ধ রাখা

প্রয়োজন ছাড়া ফ্যান, লাইট, টিভি, কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। অনেক সময় অকারণেই বাথরুম বা বারান্দার লাইট জ্বলে থাকে। এসব ব্যাপারে সাবধানতা বাড়ালে বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ী হবে। মেশিন বা ইস্ত্রি যদি ব্যবহার না করেন, তবে অবশ্যই প্লাগ খুলে রাখুন। কম্পিউটার বা টিভি ব্যবহার না করলেও স্লিপ মুডে বা বন্ধ করে রাখুন।

বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার

বিদ্যু বিল কমাতে এনার্জি বাল্ব বা এলইডি লাইট ব্যবহার করুন। প্রচলিত একটি লাইট একশো ওয়াট ব্যবহার করে, সেখানে একটি এনার্জি লাইট ব্যবহার করে মাত্র ২৫ ওয়াট। এছাড়াও এখন ইনভার্টারযুক্ত ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন পাওয়া যায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করলে বিদ্যুৎ বিল দুই তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব।

এসির নিয়ন্ত্রিত ব্যবহার

এখন প্রায় সবাই বাড়িতে এসি ব্যবহার করে থাকেন। তবে এসি একটু নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে এর বিল কমিয়ে আনা সম্ভব। এসির তাপমাত্রা সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখুন। নির্দিষ্ট মাত্রায় ঠাণ্ডা হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে ফ্যান চালাতে পারেন। এতেও ঘর অনেকক্ষণ ঠাণ্ডা থাকবে।

মানসম্মত তার ব্যবহার

অনেক সময় বিদ্যুতের সংযোগ ও তারের ওপর বিদ্যুতের বিল নির্ভর করে। খারাপ মানের তার ও সংযোগ দুর্বল বা নড়বড়ে হলে সেটি লো ভোল্টেজের সৃষ্টি করে। ফলে বিলও বেড়ে যায়।

বিকল্প যন্ত্রপাতির ব্যবহার

বাসায় রান্না করা বা খাবার গরম করার ক্ষেত্রে ইলেকট্রিক চুলা কিংবা মাইক্রো ওভেন ব্যবহার করেন অনেকেই। এসব ব্যবহার না করে গ্যাসের চুলা ব্যবহার করুন। অথবা স্লো কুকার বা টোস্টার ব্যবহার করুন। তাছাড়া অনেকেই আবার মাইক্রো ওভেনে রেখে খাবারের বরফ ছাড়ান। এটি না করে পানিতে রেখে খাবারের বরফ ছাড়িয়ে নিন। ওয়াশিং মেশিনে গরম পানির সেটিং ব্যবহার করা বন্ধ করুন। এতেও বিদ্যুৎ খরচ কমে আসবে।

বিদ্যুতের সীমিত ধাপের মধ্যে থাকা

বিদ্যুতের ব্যবহার অনুযায়ী একেকটি ধাপে একেক রকম বিল আসে। অর্থাৎ বিদ্যুতের ব্যবহার কম ধাপের মধ্যে সীমিত রাখতে পারলে বিলও কম আসবে।

প্রাকৃতিক শক্তির ব্যবহার

এখন বহুতল ভবনে সৌর বিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো। যেখানে বিদ্যুতের ঘাটতি রয়েছে বা বেশি লোডশেডিং হয়, তারাও সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। এতেও বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ী হবে। সূত্র: বিবিসি, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved