1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ঘরের মাঠে চেলসির জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ১০১ Time View
ছবি: সংগৃহীত
সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে পরাজিত হলেন হোসে মরিনহো। রোববার রাতে টটেনহ্যামের মাঠে সাবেক ক্লাব চেলসির বিপক্ষে ২-০ গোলে হারে মরিনহোর স্পারসরা। নিজের প্রথম সাক্ষাতে গুরু মরিনহোকে হারিয়ে দিলেন চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। টটেনহ্যামকে হারিয়ে আবার জয়ে ফিরলো ল্যাম্পার্ডের চেলসি। ২০০৮ সালের পর টটেনহ্যামের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেলো চেলসি। এই জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে দলটি। আর ২৬ পয়েন্ট নিয়ে সাতে আছে টটেনহ্যাম।

প্রিমিয়ার লীগে আগের দুই ম্যাচে হারা চেলসি স্বাগতিকদের জালে প্রথম গোল দেয়। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলের উইলিয়ান চেলসিকে এগিয়ে দেয়।

এরপরে প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ৫৫তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠান ট্যামি আব্রাহাম। তবে তরুণ এই স্ট্রাইকার অফসাইডে থাকায় গোল পায়নি চেলসি। ৬২তম মিনিটে টটেনহ্যামের সন হিউং মিন লারকার্ড দেখে মাঠ ছাড়েন। আন্টোনিও রুডিগারকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে সন হিউং মিনকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দল নিয়ে দারুণ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি টটেনহ্যাম।খবর মানবজমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved