ঘরবন্দী থেকেও থেমে নেই অনেক শিল্পীরা। অবসরের সময়টাতে নিজের মতো কাজে লাগাচ্ছেন অনেকেই। তেমনি এই সময়ে নিজের অ্যালবামের কাজ করছেন চলিত সময়ের কণ্ঠশিল্পী পড়শী।
জানা গেছে, এরই মধ্যে তিনি চারটি গানের কাজ শেষ করেছেন। আরো তিনটি গানের কাজ তার হাতে রয়েছে। তবে কোনো গানের শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানগুলো প্রকাশের আগে গানের শিরোনাম ঠিক করবেন।
এ বিষয়ে পড়শী বলেন, ঘরবন্দী সময়ে নিজের মতো কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। এভাবে আরো কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে এগুলো সিঙ্গেল আকারে মুক্তি দেব।
এদিকে, অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে দুটি গান তৈরি হয়েছে পড়শীর। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরো একটি গান। পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।