1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ঘরবন্দি পয়লা বৈশাখ তাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৮৪ Time View

কথা ছিল, বাংলা বছরের প্রথম দিনে লকডাউন ওঠার। তবে করোনা মহামারির সঙ্গে যুদ্ধ এখনই শেষ হওয়ার নয়। তাই ভারতের বেশিরভাগ রাজ্যের মতো কোলকাতাতেও লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে। প্রকৃতির নিয়মে বৈশাখ এসে গিয়েছে। তবে এবার চারপাশ দেখে তা বোঝার উপায় নেই। ঘরবন্দি হয়েই নতুন বছরের উদযাপনে শামিল বাংলার সাধারণ মানুষসহ টালিউডের সেলিব্রেটিরা।

জয়া আহসান বললেন, আজ পয়লা বৈশাখ যেমন সত্যি, তার চেয়েও বড় সত্যি এখন করোনা। এই রোগটা এমন মৃত্যুভয় ঢুকিয়ে দিয়েছে মানুষের মনে। এই দিনেও আলাদা কিছু করতে পারব না। তবে ভিডিও কলে দেশ-বিদেশের বন্ধুদের শুভেচ্ছা জানাব, বড়দের শ্রদ্ধা।

তবু নতুন বছরের প্রথম দিনে স্বাদবদলের ইচ্ছা তো হয়ই। বাইরে গিয়ে খাওয়া দাওয়ার সুযোগ যখন নেই, তখন বাড়িতেই কি আর পাঁচটা কোয়ারেন্টাইন দিনের চেয়ে আলাদা কিছু রান্না হচ্ছে? জয়া বললেন, পান্তা হবে। তবে নিয়মরক্ষার খাতিরে। কোনো আতিশয্য থাকবে না।

নববর্ষ মানেই মনের কোণে ভিড় করে আসা স্মৃতি। আর এবার ছোট-বড় সকলের জন্য স্মৃতিটুকুই সম্বল। মন খারাপের সুর পাওলি দাম বলেন, বাবার দোকানে হালখাতা, ভালো ভালো মেন্যু, আমাদের নতুন জামাকাপড় পরে হইহই করা এবারের নববর্ষে যেন আরো বেশি করে মনে পড়ছে সবকিছু।

মা-বাবার জন্য ভাইয়ের সঙ্গে রান্না করবেন পাওলি, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজার মতো ছিমছাম মেনুই থাকবে। লকডাউনের প্রথম দিন থেকেই ফুড রেশনিংয়ের কথা মাথায় রেখে চলছি।

নিত্যনতুন পদ রান্নার জন্য সুনাম রয়েছে অর্পিতার। বললেন, পরশুই চিকেন ভুনা খিচুড়ি বানালাম। তবে নববর্ষের জন্য আলাদা করে কিছু ভাবিনি। মিশুকের জন্য কিছু স্পেশ্যাল করব হয়তো, ও যা খেতে চায়।

অঙ্কুশ বললেন, মায়ের হাতে আমি যা যা খেতে ভালোবাসি, লাঞ্চে তাই হবে। পনিরের ডালনা, কষা মাংস, স্পেশাল আলু পোস্ত, আমের চাটনি এইসব আর কী। আর যদি সকাল-সকাল ঘুম ভাঙে, তা হলে জলখাবারে লুচি। ডায়েট আজ মানছি না।

পরিবার-পরিজন তো রয়েছেনই। তবে এই দুর্দিনে অনেকেই গৃহহীন-অন্নহীন মানুষদের পাশে এসেও দাঁড়িয়েছেন। যেমন, গায়িকা ইমন চক্রবর্তী। তিনি বলেন, আমার সঙ্গীত অ্যাকাডেমির ট্রাস্ট থেকে ২০ জন সদস্য মিলে প্রায় ৪০০ জনকে সাহায্য করেছি ইতোমধ্যেই। পয়লা বৈশাখের দিনটাও তাই-ই করব।

নতুন বছরে জরা-ব্যাধির জীর্ণতা যেন মানুষের আগামী দিনগুলোকে ভারাক্রান্ত না করে, সেই প্রার্থনাই করছেন টলিউডের সেলিব্রেটিরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved