1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ঘণ্টায় ২০ কি.মি. বেগে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ১২০ Time View

অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সকাল ৯টায় মোংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. দূরে রয়েছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২০ কি.মি. বেগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। এই দুটি বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি ২৩ এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। বুলবুল আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ শনিবার সন্ধ্যা নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আজ দুপুর থেকে দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে ৭৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ শনিবার সন্ধ্যা নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আজ দুপুর থেকে দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved