1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

গ্রিস সীমান্তে অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৯৭ Time View

ইউরোপ অভিমুখী হাজার হাজার শরণার্থীর প্রবেশ ঠেকাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে গ্রিক পুলিশ। গত কয়েক দিনের মতো শনিবারও গ্রিস সীমান্তে শরণার্থীদের জড়ো হতে দেখা গেছে।

আল জাজিরা জানিয়েছে, গ্রিক-তুর্কি সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে যাওয়ার জায়গা না পেয়ে নো ম্যান্স ল্যান্ডের মাঝে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে অভিবাসনপ্রত্যাশীরা।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, গ্রিক বাহিনীর হামলার পর তুরস্ক ও গ্রিসের সীমান্ত ফটকের মধ্যে নিরাপদ এলাকায় আহতরা হাসপাতালে ভর্তি হন। ইউরোপের বিরুদ্ধে অভিযোগ, অনিয়মিত অভিবাসীদের সহায়তা করার প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ হয়েছে। তুরস্ক তার নীতি থেকে সরে শরণার্থীদের ইউরোপে ঢোকার অনুমতি নিয়েছে।

তুরস্কের সীমান্ত উন্মুক্ত করে দেয়ার পর এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি শরণার্থী সীমান্ত অতিক্রম করে ইউরোপে ঢুকেছে।

শরণার্থী সংকট নিয়ে ২০১৫ সালের চুক্তির প্রতিশ্রুতি স্বয়ংসম্পূর্ণ না করার অভিযোগ তোলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে। অনিয়মিত ও আশ্রয় চাওয়া শরণার্থীদের সঙ্গে গ্রিসের প্রতিক্রিয়া অতি কঠোর বলে দাবি করা হচ্ছে।

বলা হচ্ছে, শরণার্থীদের ওপর হামলা, টিয়ার গ্যাস নিক্ষেপসহ গ্রিক নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত দুই শরণার্থী নিহত হয়েছে।

২০১৬ সালের তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তির বাস্তবায়ন আর হবে না, এমনটাই ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এই চুক্তি মূলত শরণার্থীরা যাতে তুরস্ক হয়ে ইউরোপে না যেতে পারে সেইদিকে নজর দেয়ার জন্যই এই চুক্তি হয়েছিল। ঠিক এই ঘোষণার পরেই গ্রিস সীমান্তে অভিবাসীদের ভিড় বেড়েছে।

হাজারও অভিবাসীকে আটকাতে সীমান্তে গ্রিক পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে, পরিস্থিতি সামলাতে গ্রিসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের জরুরি সাহায্য চেয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুশিয়ারি দিয়েছেন যে, তার দেশে যদি নতুন করে সিরিয়ান শরণার্থীদের ঢল নামে, সেটা তারা সামলাতে পারবেন না।

ইতিমধ্যেই প্রায় ১০ লাখ সিরিয়ান ইদলিব থেকে তুরস্ক সীমান্তে পালিয়ে এসেছে। ইদলিবে তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে।

তুরস্কে সিরিয়ান শরণার্থীর সংখ্যা প্রায় ৩৭ লাখ। আফগানিস্তানসহ অন্যান্য দেশ থেকে আসা অনেক অভিবাসীও রয়েছে তুরস্কে। এই অভিবাসীরা ইউরোপে যেতে চায়। কিন্তু তুরস্ক এতদিন পর্যন্ত তাদের ঠেকিয়ে রেখেছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved