1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

গোলাপি বলে কি চোখে সর্ষে ফুল দেখছেন মুশফিক-মুমিনুলরা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ১২৪ Time View

ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। তবে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের শূন্যরানে সাজঘরে ফেরা নতুন ঘটনা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, গোলাপি বলে কি চোখে সর্ষে ফুল দেখছেন মুশফিক-মুমিনুলরা?

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮/৫ রান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম রানের খাতায় খুলতে পারেননি! উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস করেছেন ব্যক্তিগত ৪ রান। সাদমান ইসলামের ২৯ রান দলীয় স্কোরে না থাকলে বড্ড বেমানান হয়ে যেত ঐতিহাসিক এই টেস্টের সূচনা লগ্ন!

এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলছে। দেখতে ইডেনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা দুজনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেছেন।

ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ। ইডেনে তাই সিরিজে সমতা ফেরানোর টার্গেটেই খেলবে মুমিনুল বাহিনী। ক্রিকেট দুনিয়ার অনেক দেশ খেলে ফেললেও বাংলাদেশ-ভারত, গোলাপি বলের স্বাদ আগে নেয়নি। তাই ক্রিকেটারদের মাঝেও অনেক রোমাঞ্চ রয়েছে। গতকাল বাংলাদেশের অধিনায়ক অবশ্য বলেছেন, রোমাঞ্চ বলে ২২ গজের লড়াইয়ের দিকেই ফোকাস করছে তার দল। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved