চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। আজ শনিবার রাত ৮টার উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাবউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪০)।
রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী মাহিন্দ্রাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল হারুন মাসুদ বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে গোমস্তাপুর থানার ওসি বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টর এবং মাহিন্দ্রাকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।