1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

গোপনে ‘মারিয়া’ নামের সিনেমা শেষ করলেন বাঁধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৯৫ Time View

অনেক দিন ধরেই অভিনয় কিংবা মডেলিং কোনো কিছুতেই নেই আজমেরী হক বাঁধন। মাঝে একটি ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেও শেষ পর্যন্ত সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। তবে মাস কয়েক আগে জানা গেছে গোপনেই একটি ছবির কাজ করছেন এ অভিনেত্রী। কিন্তু সে সময় এ বিষয়ে বিস্তারিত জানাননি বাঁধন। তবে এবার জানা গেল সে ছবি ও তার নির্মাতার নাম। 

বাঁধনের ভাষ্যমতে, ৬ মাসের প্রস্তুতি নিয়ে এই সিনেমার কাজটি শেষ করেছেন তিনি। সে কারণে গেল বছর অন্য কোনো কাজ হাতে নেননি। প্রযোজনা প্রতিষ্ঠান যে কোনো সময় ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে এই সিনেমার বিস্তারিত জানাবে। সিনেমাটিতে মুক্তি পেলে নতুন এক বাঁধনকে আবিষ্কার করবে দর্শক বলে মনে করেন এই অভিনেত্রী।

এদিকে একটি সুত্রে জানা গেছে, বাঁধনের সেই গোপন সিনেমার নাম ‘মারিয়া’। নারী প্রধান এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন।

যদিও এখনই এই সিনেমাটি প্রসঙ্গে মুখ খুলতে চাননা সিনেমাটির নায়িকা ও পরিচালক। এই সিনেমা প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, ‘হ্যাঁ, আমি একটা সিনেমা করেছি, কিন্তু এখনই সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিনা। সিনেমাটির প্রযোজক ও পরিচালক যখন আমাকে কথা বলতে বলবেন তখনই কথা কথা বলতে পারবো।

এদিকে সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের পরিচয় শুনে কথা বলতে আগ্রহী হননি।

তবে এই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ডেইলি বাংলাদেশকে জানিয়েছে, ‘মারিয়া’ নামে সিনেমার কাজটি শেষ হলেও সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২য় রানার আপ হন বাঁধন। এরপর থেকেই মিডিয়ায় নিয়মিত কাজ শুরু করেন। নাটকের বাইরে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘নিঝুম অরণ্যে’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাঁধন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved