1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গোপনে নাট্যকর্মী রনিকে বিয়ে করলেন পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ১২৫ Time View

হঠাৎ করেই পরীমনির টাইমলাইনে ভেসে ওঠে ‘গট ম্যারিড’ শব্দটি। ভক্তদের চমকে দিয়ে সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তার বরের নাম কামরুজ্জামান রনি। থিয়েটার দল নাগরিক নাট্যাঙ্গণের সঙ্গে যুক্ত আছেন তিনি। পাশাপাশি তিনি ছোটপর্দার নির্মাতা হিসেবেও কাজ করছেন।  

বৃহস্পতিবার রাতে বিয়ের বিষয়টি পরীমনি ও তার বর কামরুজ্জামান রনি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

পরী জানান, গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে বিয়ে করেন তারা। এরপর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরী। বর্তমানে সুন্দরবনে  ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং করছেন তিনি।

তিনি বলেন, বিয়ে হঠাৎ করেই করে ফেললাম। আমি এখন অপারেশন সুন্দবন সিনেমার শুটিং করছি। কয়েকদিন পরেই ঢাকায় ফিরবো। আমার সঙ্গে এখানে এসেছিলো রনি। আজ ঢাকায় ফিরে যাচ্ছে সে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ছবিটিতে অভিনয় করছেন পরীমনি। এই ছবির গল্প শুনতে গিয়ে পাঁচ মাস আগে রনির সঙ্গে পরীর পরিচয়। এরপর একে অপরকে জানা। ৯ মার্চ রনি পরীকে বিয়ের প্রস্তাব দেন। হঠাৎ করেই ওই দিনই রাতে বিয়ে করে ফেলেন তারা।

রনি বলেন, পরীর শুটিং শেষ হলে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved